NewsBar24-Tips-news For You

বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক , ফানি ভিডিও , ভাইরাল সংবাদ , বিনদন সংবাদ এবং অন্যান্য বিষয়ক টিপস এবং বিজ্ঞান এর সংবাদ দেয়া হবে শুধু আপনাদের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন

Thursday, October 5, 2017

রাস্তা সংস্কারের দাবিতে দুর্ঘটনায় মৃত বৃদ্ধার দেহ আটকে অবরোধ

রাস্তা সংস্কারের দাবিতে দুর্ঘটনায় মৃত বৃদ্ধার দেহ আটকে অবরোধ



স্টাফ রিপোর্টার, কোচবিহার: ডাক্তার দেখিয়ে আর বাড়ি ফেরা হল না বৃদ্ধার। লরির ধাক্কায় পথেই মর্মান্তিক মৃত্যু হল তাঁর। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি কোচবিহার শহর সংলগ্ন হরিনচওরা এলাকায় তোর্ষা সেতুর কাছের ঘটনা।
উত্তেজিত জনতা মৃতদেহ আটকে পথ অবরোধ শুরু করেন। অবরোধের জেরে কোচবিহার থেকে দিনহাটা ও মাথাভাঙ্গা যাওয়ার রাজ্য সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
ঘাতক ট্রাকের চালক অবশ্য পলাতক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খারাপ রাস্তার জেরে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। অথচ প্রশাসনের কোনও হেলদোল নেই। রাস্তায় দেহ আটকে প্রায় এক ঘণ্টা অবরোধ চলে। অবরোধের জেরে তীব্র যানজট সৃষ্টি হয় সংশ্লিষ্ট রাজ্য সড়কে। ঘটনাস্থলে এসে দ্রুত রাস্তা সংস্কারের জন্য প্রশাসনের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতি দেন স্থানীয় কোতওয়ালী থানার আই সি সমীর পাল। এরপরই অবরোধ ওঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম হীরণবালা দাস (৬৫)। বাড়ি, কোচবিহার-১ নম্বর ব্লকের হাড়িভাঙ্গা এলাকায়। এদিন সকালে ছেলের সাইকেলে চেপে কোচবিহার থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তোর্ষা সেতুতে ওঠার সময় পিছন থেকে একটি লরি সাইকেলে ধাক্কা মারলে বৃদ্ধা ছিটকে পড়েন। তাঁকে পিষে দিয়ে পালায় ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। এরপরই ক্ষুব্ধ মানুষ রাস্তায় দেহ আটকে পথ অবরোধ শুরু করেন।


স্থানীয় বাসিন্দা মোজাম্মেল আলি বলেন, ''দীর্ঘ কয়েকমাস ধরে তোর্ষা সেতুতে ওঠার মুখের রাস্তাটি ভাঙাচোরা। হামেশাই দুর্ঘটনা ঘটেছে। সেতুতে উঠতে গিয়ে সম্প্রতি একটি বাসও উল্টে যায়। তবু প্রশাসনের কোনও হেলদোল হয়নি। তাই দেহ আটকে পথ অবরোধ করা হয়।'' অবিলম্বে রাস্তা সংস্কার না হলে ফের অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা।

No comments:

Post a Comment

>