NewsBar24-Tips-news For You

বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক , ফানি ভিডিও , ভাইরাল সংবাদ , বিনদন সংবাদ এবং অন্যান্য বিষয়ক টিপস এবং বিজ্ঞান এর সংবাদ দেয়া হবে শুধু আপনাদের জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন

Thursday, October 5, 2017

ধোনির সঙ্গে এক ছবিতেই উত্তাল নেট দুনিয়া! রহস্যময়ী সুন্দরীর খোঁজ

ধোনির সঙ্গে এক ছবিতেই উত্তাল নেট দুনিয়া! রহস্যময়ী সুন্দরীর খোঁজ

মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে এই সুন্দরী কে? এক ছবিতেই তোলপাড় নেট দুনিয়া। বলতে গেলে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিস্ফোরণ ঘটে গিয়েছে কেবল একটি ছবিতেই।
সেই ছবিতে দেখা যাচ্ছে ধোনির সঙ্গে রয়েছেন এক সুন্দরী মহিলা। এই 'রহস্যময়ী'র পরিচয় জানার জন্যই যত তোলপাড়। ঘটনা হল, অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে মাটি ধরানোর পরে রাঁচিতে ফিরে এসেছেন মাহি। সিরিজের একটা ম্যাচে কেবল জিতেছে অস্ট্রেলিয়া শিবির। বাকি ম্যাচগুলোয় ভারত মাঠে নেমেছে আর জিতেছে।
এবার টি টোয়েন্টি সিরিজের বল গড়াতে চলেছে। প্রথম ম্যাচ ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ঘরের মাঠে। রাঁচিতে ধোনির বাড়িতেই আবার এসেছিল 'রাঁচি ডায়রিজ'-এর পুরো টিম। 'রাঁচি ডায়রিজ'-এ অভিনয় করেছেন সৌন্দর্য শর্মা নামের নতুন এক নায়িকা।
ধোনির সঙ্গে সেলফিও তুলেছেন এই মিষ্টি নায়িকা। সৌন্দর্য নিজেও জানেন ধোনির সঙ্গে একটা ছবিই গোটা ভারতে তাঁকে মুহূর্তে পরিচিত করে দিতে পারে। মাহির সঙ্গে সাক্ষাতের পরে আপ্লুত হয়ে যান সৌন্দর্য। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ধোনির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, আমার প্রিয় এমএস ধোনির সঙ্গে। 'ফ্যাশন কুইন' সম্পর্কে ভাল কথা বলার জন্য ধন্যবাদ তোমাকে। রাঁচি ডায়রিজ আমার প্রথম ছবি। আমার প্রথম ছবির জন্য শুভেচ্ছাও জানিয়েছে ধোনি।

No comments:

Post a Comment

>